1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

ফরিদপুরের সদরপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪৬০ Time View
204
ফরিদপুর প্রতিনিধি:
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরিদপুরের সদরপুর উপজেলায় সাদিয়া আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সতেরো রশি গ্রামে ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
সাদিয়া আক্তার চর বিষ্ণুপুর ইউনিয়নের আলী হোসেন ডাঙ্গী গ্রামের ৩৩ নং ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম মৃধার মেয়ে। তিনি সদরপুর সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।
সাদিয়ার মা রোজিনা আক্তার বলেন, সাদিয়া এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। ফলাফল দিলে দেখা যায় সে ইংরেজি বিষয়ে ফেল করেছে। এটা শোনার পরে সাদিয়া গলায় ফাঁস দেয়। পরে আমরা উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা সাদিয়াকে মৃত ঘোষণা করেন।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রাব্বানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদিয়া আক্তারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category