1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

ফরিদপুরে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪৮২ Time View
212

স্টাফ রিপোর্টার

মহাসড়ক থেকে বিভিন্ন ব্যক্তিদের অপহরন করে তাদের মারপিট এবং ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেবার একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে ফরিদপুরের ভাংগা উপজেলার মুনসুরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শাহ আলম আকন ওরফে কালু ও মোঃ আবুল কালাম আজাদ। তাদের দুইজনের বাড়ী বরগুনা জেলায়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে অপহরনকৃত ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব বিষয় তুলে ধরেন পুলিশ সুপার মোঃ শাহজাহান।
পুলিশ সুপার জানান, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে ওতপেতে থাকা অপহরনকারী একটি চক্র বিভিন্ন ব্যক্তিদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরনকারীদের মারপিট করে টাকা হাতিয়ে নিতো।
এছাড়া অপহরন হওয়া ব্যক্তির পরিবারের কাছ থেকেও টাকা নিতো এ চক্রটি। এমন অভিযোগের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। এ চক্রের বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category