1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

ফরিদপুরে সড়কে ঝড়ল দুই পুলিশ সদস্য, আহত ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৪৫১ Time View
215

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় পুলিশবাহী একটি সিএনজি ণিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে গিয়ে দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছে সিএনজির চালকসহ আরো তিনজন পুলিশ সদন্য। শুক্রবার (১৭ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্টান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত দুই পুলিশ সদস্য হলেন ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ইসলাম ও কনস্টেবল নাসির হোসেন।
আহত তিন পুলিশ সদস্য হলেন, একই থানার কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহিম হোসেন ও মিথোয়াই চিংমারমা।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুর হাইওয়ে পুলিশ জানায, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা থেকে একটি সিএনজি করে ওই পাঁচ পুলিশ সদস্য ফরিদপুরে আসছিলেন। পুখুরিয়া বাসস্টান্ডে পৌছালে সিএনজিটি উল্টে গেলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত দুই পুলিশ সদস্যের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category