মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
আজ (১নভেম্বর) বুধবার ফরিদপুরের মধুখালীতে বিএনপির দেশ ব্যাপি ডাকা তিনদিন ব্যাপী অবরোধ এর কোন প্রভাব নাই। যানচলাচল স্বাভাবিক ছিল। শুধু মাত্র দুরপাল্লার কোন যাত্রিবাহী পরিবহন চলাচল করছে না। সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ অবরোধ বিরোধি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা ঢাকা-খুলনা মহাসড়কে প্রদক্ষিণ শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হামিদুর রহমানের সভাপতিত্বে আখচাষী কল্যাণ ভবন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু।
এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ. সালাম মিয়া, মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, শ্রমবিষয়ক সম্পদক মো. নজরুল ইসলাম পাচু, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, মানিক শরিফ, মানিক ভট্রাচার্য্য, প্রকৌশলী নজরল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকনসহ প্রমুখ। অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, উপজেলা ও পৌর ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবি লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।