1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

মধুখালীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন পীড়নের অভিযোগে শিক্ষক আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৪৬৬ Time View
219

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে তৃতীয় শ্রেনীতে ধধ্যায়নরত এক ছাত্রী(১২)কে যৌন পীড়নের অভিযোগে ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটককৃত শিক্ষকের নাম স্বপন কুমার মিত্র (৫২)। সে কামারখালী উদ্দীপন বিদ্যা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলার মছলন্দপুর গ্রামের মৃত সুরেন্দ্রনাথ মিত্রের ছেলে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী উদ্দীপন বিদ্যা নিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয শ্রেনির কক্ষে।
অভিযোগ সুত্রে জানা গেছে গত ৮ নভেম্বর সকাল আনুমানিক ১১.১২ থেকে ১১.১৪ টার মধ্যে বিদ্যালয়ে তৃতীয় শ্রেনির কক্ষের মধ্যে লম্পট শিক্ষক ওই ছাত্রীকে যৌন পীড়ন করে। ঘটনাটি বাড়ীতে গিয়ে ওই ছাত্রী তার অভিভাবককে জানালে বিষয়টি পরের দিন ৯ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জানালে তিনি শ্রেনি কক্ষের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সত্যতা পাওয়ায় ওই ছাত্রীর অভিভাবক-কে আইনগত ব্যবস্থা নিতে বলে।
এ বিষয়ে গতকাল ৯ নভেম্বর ওই ছাত্রীর ভাই আরাফাত রহমান বাদী হয়ে মধুখালী থানায় অভিযোগ দিলে সন্ধ্যায় মধুখালী খানা পুলিশ লম্পট শিক্ষক স্বপন কুমার কে আটক করে।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মারমীম আক্তারের সাথে বিষয়টি জানার জন্য তার মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category