মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি : আজ রবিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে ফাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবীর সমর্থনে ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের তফসিল প্রত্যক্ষান করে বিক্ষোভ মিছিল করেছে মধুখালী উপজেলা বি্এনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বি্এনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল আলীম মানিক। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রেদোয়ান আরেফিন, কলেজ শাখার আহবায়ক রেজোওয়ান হাসান রুমান...
207
মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
আজ রবিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে ফাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবীর সমর্থনে ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের তফসিল প্রত্যক্ষান করে বিক্ষোভ মিছিল করেছে মধুখালী উপজেলা বি্এনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বি্এনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল আলীম মানিক। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রেদোয়ান আরেফিন, কলেজ শাখার আহবায়ক রেজোওয়ান হাসান রুমান সহ অনেকে।