ফরিদপুর প্রতিনিধি :
সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচনী প্রতীক পেয়েই মাঠে নেমেছে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামীলীগ। প্রথম দিনে প্রচারণার অংশ হিসেবে উপজেলার গাজনা ইউনিয়নে ব্যাপক গণসমাবেশ ঘটান গাজনা ইউনিয়ন আওয়ামীলীগ। সাবেক ছাত্রনেতা রইচ উদ্দিন ফকিরের নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল র্যালী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী মো. আব্দুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায়। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন বিশ্বাস, গাজনা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল মোল্যা, গাজনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্যা, সাধারণ সম্পাদক ইনজামামুল হক অনিক, মৎসজীবীলীগের আহবায়ক মহসিন বিশ্বাস কালু, সাবেক ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান সাম্পিন প্রমুখসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।