মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি ঃ
আজ ২২ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের (৪৮তম) ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বিগত ৪৭ বছরে এ পর্যন্ত প্রায় ৬৫০ কোটি ৫৫ লক্ষ ৭১ হাজার টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে এবং ৫০ দিনে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ১শ ২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার (২২ ডিসেম্বর) ২০২৩-২০২৪ ( ৪৮তস) আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হলো। চিনি আহরনের হার ধরা হয়েছে ৬.২৫%।
“কেইন কেরিয়ার” প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ডোংগায় আখ নিক্ষেপনের মধ্যদিয়ে ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমের শুরু হয়। দোওয়া মাহফিল ও উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ । আখ মাড়াই মৌসুমের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম, বিশেষ অতিথি বিএসএফআইসি’ সচিব ও অপারেটিং ডাইরেক্টর চৌধুরী রুহুল আমিন কায়সার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম খান ও রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণ পদক প্রাপ্ত আখ চাষী হাজী মো. মোতালেব ফকির প্রমুখ। 
উল্লেখ্য গত ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানের হাত ধরে চিনিকলটি প্রতিষ্ঠিত হয়ে ১৯৭৬-১৯৭৭ আখ মাড়াই মৌসুমে উৎপাদনে যাওয়ার পর থেকে বিগত ৪৮ বছরে চিনিকলটি মাত্র ১০মৌসুমে লাভের মুথ দেখলেও বছরের পর বছর লোকসান দিয়ে আসছে।
সর্বশেষ ২০২২-২৩ আখ মাড়াই মৌসুমে ৫০ দিনে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ১শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আখ মাড়াই মৌসুম শুরু হলেও মাত্র ৩৮ দিনে ৩২ হাজার ৯৩২.০৪২মেট্রিক টন আখ মাড়াই করে ১৬৩১.২৫ মেট্রিক টন চিনি উৎপাদন করে আখের অভাবে চিনিকলটির মাড়াই মৌসুম বন্ধ হয়ে যায়।