মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার চাঞ্চল্যকর গন-ধর্ষণ মামলার মূল আসামী সুদীপ্ত কুমার বিশ্বাসকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। তাকে মধুখালী থানার ওসি (তদন্ত) মো. শফিকুল আলম (১৭ ডিসেম্বর) রবিবার পার্শ্ববর্তী মাগুড়া জেলার টেংগাখালী বাজার হতে গ্রেফতার করে। এ বিষয়ে সোমবার (১৮ ডিসেম্বর) পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেন।
জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে অবস্থিত সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী (১৭) ও উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামের সমরেন মন্ডলের কণ্যা এর সাথে আসামী সুদীপ্ত কুমার বিশ্বাসের ১ বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় ও ভালবাসার সম্পর্ক তৈরি হয়। এই সূত্রে গত ১ নভেম্বর ২০২৩ তারিখে ভিকটিমের সাথে কলেজ গেটে সাখাৎ করেন এবং কৌশলে একটি অটোযোগে উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের অলিয়ার মোল্যা (মাস্টার) এর পুকুর পাড়ের নির্জনস্থানে টিনের ছাপড়া ঘরে নিয়ে উক্ত ঘরের বাঁশের মাচালের উপর ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে সুদীপ্ত কুমার বিশ্বাস তার সহযোগি চঞ্চল সরকার ও অশোক বিশ্বাস জোড়পূর্বক ধর্ষণ করে ভিকটিমকে রেখে কৌশলে পালিযে যায়। এস আর এক সহযোগি অন্তর বিশ্বাস তাদের পাহাড়া দিয়ে সহযোগিতা করে।
এ বিষয়ে ভিকটিমের পিতা সমেরন মন্ডল বাদী হযে গত ২ নভেম্বর মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-২০০৩)এর ৯(৩)/৩০ মামলা করলে গত ৩ নভেম্বর এই মামলার এজাহানামীয় আসামী চঞ্চল সরকারকে তার বাড়ি হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
দীর্ঘঅভিযান পরিচালনা করে মূল আসামী সুদীপ্ত কুমার বিশ্বাসকে গ্রেফতার করা হলো