1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মধুখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ সভা

মো.শহিদুল ইসলাম
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৪ Time View
Exif_JPEG_420
217

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এর সভাপতিত্বে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ও মধুখালী থানা আইনশৃংখলা বাহিনী অফিসের সহযোগিতায় সভায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্থা মিরাজ হোসেন । এছাড়াও বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশীর উদ্দিন, দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃধা রোকনুজ্জামান, গন্ধখালী বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কামারখালী ফেরিঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ছাত্তার মোল্যা, চাঁদতারা জামে মসজিদের পেশ ইমাম আমিন উদ্দিন জিহাদী প্রমুখ। এ ছাড়া কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ শারমীম আখতার সহ কামারখালী ইউনিয়ন ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা সহ মুক্তিযোদ্ধাগন , মসজিদের পেশ ইমাম, মন্দিরের পুরোহিত ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মামনুন আহমেদ অনীক এবং মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, ফরিদপুর- ১ আসনে মধুখালী উপজেলায় ভোট হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ ও মডেল নির্বাচন হবে। কোন ভোটারকে কেউ কেন্দ্রে আসতে বাধা দিলে তাকে কঠোর হস্তে দমন করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের দিন পুরো মধুখালী উপজেলা সকল ভোট কেন্দ্র নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভোটের দিনে ৬টি নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে ভোটের মাঠে নিয়োজিত থাকবে। সুষ্ঠু ভোট প্রদানে কেউ বাধা প্রদান করবে না আর কেহ করলে সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এই আহবান মসজিদ ইমামদের, মন্দিরের পুরাহিতদের এবং মুক্তিযোদ্ধা, সাংবাদিক , শিক্ষক , সুশীল সমাজ সহ সকলের প্রতি আহবান জানান । পরিশেষে সুষ্ঠু ভোট প্রদানের ক্ষেত্রে যা যা করা দরকার উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব ব্যবস্থায় গ্রহণ করবে। এ ছাড়া ডুমাইন ইউনিয়ন সহ মধুখালী উপজেলায় একই দিনে ভোটারের ভোট উদ্বুদ্ধকরন সভা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category