1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

২০২৩-২৪ আখ মাড়াই মৌসুম ২২ ডিসেম্বর উদ্বোধন। বিএসএফআইসি চেয়ারম্যান আগমন উপলক্ষে প্রশাসনের ফরিদপুর চিনিকল পরিদর্শন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৭ Time View
215

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল লিমিটেড এর ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুম আগামী শুক্রবার বিকাল তিনটায় মিলাদ,ও দোয়া মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান(গ্রেড-১) শেখ শোয়েবুল আলম,এনডিসি। তাঁর আগমন উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে চিনিকলের অতিথি ভবন এলাকা পরিদর্শন করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক। এ সময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ, সহকারী পুলিশ সুপার(মধুখালী সার্কেল) মোঃ মিজানুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মিরাজ হোসেন, পরিদর্শক(তদন্ত) মো. শফিকুল ইসলাম, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ শাহিন মিয়া, শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, মহাব্যবস্থাপক(প্রশাসন)মুহম্মদ মিজানুর রহমান, মহাব্যবস্থাপক(কারখানা) মো. আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মদ আনিসউজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলভীর রহমান, শ্রমজীবী ইউনিয়নের বৃহত্তর প্রশাসন ও হিসাব বিভাগীয় সদস্য মতিয়ার রহমান মিঞা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category