নিহত ফিরোজা বেগম ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী।
নিহত ফিরোজা বেগম ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ভবনের ছাদে যান ফিরোজা বেগম। এরপর সেখান থেকে লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কোতোয়ালি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।