1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

মধুখালীতে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৮০ Time View
213

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের মেছড়দিয়া গ্রাম থেকে ২শত পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ পুড়িয়া গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১৭হাজার ৫শ ৮৫টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সধুখালী থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. কবির শেখ(৪০), সে মধুখালী পৌরসভার ৯নং ওয়াডের্র মেছড়দিয়া গ্রামের আ: লতিফ শেখের ছেলে। তাকে শুক্রবার ১৯ জানুয়ারি ফরিদপুর আদালতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সোপর্দ করা হয়েছে।
মধুখালী থানার উপ পরিদর্শক (এসআই) ননী গোপাল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে তার নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ টাকাসহ আটক করা হয়। শুক্রবার (১৯ জানুয়ারি ২০২৪) তারিখে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য মো. কবির শেখ দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category