1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মধুখালীতে পল্টন সমাবেশে হত্যাকারীদের গ্রেফতার ও রায় বাস্তবায়নের দাবীতে কমিউনিস্ট পার্টির গণসমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪৯৯ Time View
219

মধুখালী প্রতিনিধি :

শনিবার বিকাল ৫টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মধুখালী উপজেলা কমিটির পক্ষ থেকে ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন সমাবেশে বোমা হামলায় হত্যাকান্ডের খুনিদের গ্রেফতার এবং রায় বাস্তবায়নের দাবিতে মধুখালী রেলগেট এলকায় এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মধুখালী উপজেলা কমিটির সভাপতি আকমল হোসেন মৃধা। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা কমিটির সদস্য ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মানিক মজুমদার, ফরিদপুর জেলা কমিটির সদস্য প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড আব্দুল মালেক শিকদার, সিপিবি মধুখালী উপজেলা কমিটির সদস্য কমরেড খলিলুর রহমান, কমরেড নওশের উল আলম ,কমরেড শাহ কুতুবুজ্জামান , মাসুদ রানা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেটে এসে শেষ হয় ।
সভায় বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত, কৃষি ফসলের লাভ জনক দাম প্রদান, মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সচল সহ ভূমি অফিসের দুর্নীতি এবং প্রশাসনিক হয়রানি বন্ধের দাবি জানান। বক্তাগণ বৃহত্তর ফরিদপুর জেলার একমাত্র ভারী কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল বিরাষ্ট্রীয়করণ এর বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলায় মধুখালী বাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category