মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে ১৫২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব—১০।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) —১০ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন সেনখালী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৪,৫৬,০০০/— (চার লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকা মূল্যমানের ১৫২ (একশত বায়ান্ন) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোঃ আবেদ আলীর ছেলে জাবেদ আলী(৩৮) ও মোঃ নবি মিয়ার ছেলে বাক—প্রতিবন্ধী মোঃ ইকবল হোসেন (২৫)। এ সময় মোটরসাইকেলে করে অভিনব কায়দায় ফেনসিডিল বহন কালে ফরিদপুর জেলার মধুখালী এলাকা হতে ১৫২ বোতল ফেনসিডিলসহ মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল ০১টি ব্যাগ ও ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।