মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
জাতীয় শিশু দিবস ও বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মধুখালী পাবলিক লাইব্রেরীর আয়োজনে পাবলিক লাইব্রেরীর হলরুমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে রচনা প্রতিযেগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
১৭ মার্চ রবিবার সকাল সাড়ে ১১টায় মধুখালী পাবলিক লাইব্রেরীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মধুখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন এর সঞ্চালনায় এস সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, থানা ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন, ওসি (তদন্ত) মো. শফিকুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, উপজেলা কৃষি অফিসার মো. আলভীর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা সুদেব কুমার দাস, মৎস্য কর্মকর্তা প্রবীর কুমার, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, নির্বাহী সদস্য প্রকৌশলী নজরুল ইসলাম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলকা বিশ^াস, পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিপঙ্করপাল প্রমুখ।