1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৪৯১ Time View
214

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :

জাতীয় শিশু দিবস ও বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী আলোচনাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
১৭ মার্চ রবিবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে উপজেলা প্রশাসন, মধুখালী থানা, উপজেলা আওয়ামীলীগ, মেয়র মধুখালী পৌর সভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আখচাষী মহিলা কলেজ, সরকারী আইনউদ্দিনীন কলেজ ও মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন অফিস ও সামাজিক সংগঠন ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদরের ঢাকা—খুলনা মহা সড়কের হয়ে উপজেলা চত্বরে শেষ হয় ।
র‌্যালী পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category