1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

মধুখালীতে নওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন জাহিদুল হাসান পুন:রায় চেয়ারম্যান নির্বাচিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৪৭৫ Time View
215

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন শনিবার (৯মার্চ) সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পযন্তর্ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃংক্ষলা বাহিনীর সবোর্চ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মো. জাহিদুল হাসান (মোটর সাইকেল) প্রতীকে ৫১৯১ ভোট পেয়ে বে—সরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. হাবিবুর রহমান (অটোরিক্স) প্রতীকে পেয়েছেন ৪৫০২ ভোট। মো. জাহিদুল হাসান দ্বিতীয়বারের মত নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলেন।
সংরক্ষিত মহিলা ১নং(১,২,৩) ওয়ার্ডে শারমিন সুলতানা (বক)প্রতীকে ১৬৯৪ ভোট, ২নং(৪,৫,৬) সংরক্ষিত ওয়ার্ডে পলি খাতুন (তালগাছ) প্রতীকে ১২৩৩ ভোট এবং ৩নং(৭,৮,৯)সংরক্ষিত ওয়ার্ডে শিল্পী বেগম (কলম) প্রতীকে ২৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারন ওয়ার্ডের সদস্য পদে ১নং ওয়ার্ডে জাহাঙ্গীর (টিউবওয়েল) প্রতীকে ৭৩৫ ভোট, ২নং ওয়ার্ডে মো. আকিদুল ইসলাম (তালা) প্রতীকে ৮৫৯ ভোট, ৩নং ওয়ার্ডে মো. মুরাদ হোসেন (ফুটবল) প্রতীকে ৫০৬ ভোট, ৪নং ওয়ার্ডে মো. আইয়ুব আলী সিকদার মোরগ) প্রতীকে ৫০৩ ভোট, ৫নং ওয়ার্ডে মো. মিরাজ মোল্যা মোরগ)প্রতীকে ৫৩৭ ভোট, ৬নং ওয়ার্ডে মো. এনামুল মোল্যা (মোরগ) প্রতীকে ৯০০ ভোট, ৭নং ওয়ার্ডে সোনা মিয়া (ফুটবল) প্রতীকে ৫৩২ ভোট, ৮নং ওয়ার্ডে মো. সাজমীর মৃধা (ফুটবল) প্রতীকে ৫২৩ ভোট এবং ৯নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম (মোরগ) প্রতীকে ১০০৪ ভোট পেয়ে সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১৭ হাজার ৫ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে ৬ জন প্রাথী, ৩জন সংরক্ষিত মহিলা সদস্যের জন্য ১৪জন ও ৯জন সাধারন সদস্যে বিপরীতে ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ১৭হাজার ৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭১০ ও নারী ভোটার ৮ হাজার ২৯৫ জন। ইউনিয়নটিতে মোট কেন্দ্র ৯টি এবং ভোটকক্ষ ৫১টি।
৯টি কেন্দ্রে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে ১৫ জন করে পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া নির্বাচনী মাঠে ১ প্লাটুন বিজিবি, মোবাইল টিম, পুলিশের স্টাইকিং ফোর্স ও র‌্যাবের টিম টহলে নিয়োজিত ছিল। শুক্রবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বাক্স ও নির্বাচনী আনুষঙ্গিক সরঞ্জাম। ভোটের দিন সকালে কেন্দ্রে পৌছানো হয় ব্যালট পেপার। শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category