1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন মধুখালীতে চুড়ান্ত মনোনয়নপত্র দাখিল—১০ প্রার্থীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৪৬৫ Time View
211

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চুড়ান্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ প্রার্থী।
১৫ এপ্রিল ২০২৪খ্রি. সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ কর্ম দিবসে অনলাইনে ও সরাসরি দাখিল করেছেন প্রার্থীগণ। মধুখালী উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মনজুরুল আলমের সর্বশেষ তথ্যানুসারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫জন। তারা হলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান. উপজেলা ওয়ার্কার্স পাটির সম্পাদক আবু সাঈদ মিয়া, সাবেক জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল ও সাবেক মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম। ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন । তারা হলেন ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক কমিটির সদস্য মোহাম্মাদ শাহিদুল ইসলাম,উপজেলা আওয়ামী মৎস্য লীগের আহবায়ক মুহাম্মাদ মহশিন বিশ্বাস ও ডাঃ নাহিদা রহমান জেনারেল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবুল কাসেম। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ২জন। তারা হলেন বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার ও জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য শুক্লা ভৌমিক। উপজেলা পরিষদের ৩টি পদের বিপরিতে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০জন প্রার্থী। আগামী ৮ মে ব্যালটে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । উপজেলার মোট ভোটার ১লক্ষ ৭৭ হাজার ৫৩৯ জন। পুরুষ ভোটার ৯০ হাজার ১৯১ জন এবং মহিলা ভোটার ৮৭ হাজার ৩৪৮জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category