1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

ফরিদপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৪৭৭ Time View
217

শহর প্রতিনিধি :

“আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’ এই শ্লোগানে ফরিদপুরে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস।
দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে ফরিদপুর জেনারেল হাসপাতালের হল রুমে আলোচনা সভা ও কেক কাটা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা: গনেশ কুমার আগারওলা। এসময় আরো বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র নার্স মার্গরেট হান্না, ভারপ্রাপ্ত মেট্রন শাহানাজ বেগম, সিনিয়র নার্স ব্রেস মনি, ব্রাদার শহিদ, সিনিয়র স্টাফ নার্স দয়া রানি ঠাকুর, মো: আনসার আলী । পরে দিবসটি উপলক্ষে হাসপাতাল চত্তরে একটি রালী বের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category