ফরিদপুর প্রতিনিধি :
ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের দাবীতে ফরিদপুর জেলা ছাত্রলীগের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে ফরিদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।
গতকাল সোমবার বেলা ১২টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুল রশীদ রিয়ানের সভাপতিত্বে শহরের বায়তুল আমান সরকারি রাজেন্দ্র কলেজ চত্বর থেকে পদযাত্রাটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পদযাত্রা শেষে রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখায় ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহসভাপতি আশিক মোরতাজা হাসান জয়, সহসভাপতি ইমামুল মিয়া আজম, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্ত, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা, জেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক আফ্রিদুজ্জামান সায়েম, অর্থ সম্পাদক মিরাজুল ইসলাম ইফাত, উপদপ্তর সম্পাদক নাইম প্রমুখ। এ সময় কয়েকশো ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেয়।
ছাত্র সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরাইলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশ ও ফিলিস্তিনির মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক বিদ্যমান রয়েছে। বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জোরালো সমর্থক এবং ইসরাইলের দখলদারিত্বের বিরোধী। বাংলাদেশ ১৯৬৭ সালে নির্ধারিত সীমানা অনুযায়ী জেরুজালেমকে ফিলিস্তিনির রাজধানী হিসেবে সমর্থন করে। বাংলাদেশ সরকার ফিলিস্তিনি ছাত্রদের বাংলাদেশে মেডিকেলে কলেজগুলোতে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেন। বর্তমান সময়ে নিরীহ ফিলিস্তিনিদের উপর মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজ ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেছে।