ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চলেরর জেলা সমুহের নদ—নদীর তথ্য হালনাগাদ এবং আইটি ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথির বক্তব্য দেন, পাউবোর প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ ।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এ কর্মশালায় আরো বক্তব্য দেন, পাউবোর তত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, কুষ্টিয়া অঞ্চলের মো. আব্দুল হামিদ, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাহসহ পানি উন্নায়ন বোর্ডের পশ্চিমাঞ্চেলের শীর্ষ কর্মকতাগণ ।
সভায় জানানো হয়, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন দেশের পশ্চিমাঞ্চলে ৬০টি নদ নদী রয়েছে। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের ফলে নদ—নদী সমুহের পানির প্রবাহ কমতে শুরু করেছে।
সভায় বক্তরা বলেন, চিহ্নিত করতে হবে নদীর অবস্থান, কোনটির ঝঁুকি বেশি রয়েছে। এলাকার প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জনপ্রতিনিধিদের ভূমিকা সবচেয়ে বেশি। নদ—নদী রক্ষার জন্য সমাজের সকল শ্রেনীর মানুষের পাশা—পাশি সরকারির সকল দপ্তরকে এক হয়ে কাজ করতে হবে।
কর্মশালায় বক্তরা উল্লেখ করেন, সমাজের একশ্রেনীর দুষ্ঠচক্র ধীরে ধীরে নদ—নদী বা জলধারাকে গ্রাস করছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সমাজের সকল শ্রেনী ও পেশার মানুষকে এগিয়ে না আসলে প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করা যাব না।