1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

জমি সংক্রান্ত হয়রানির প্রতিবাদে মধুখালীতে সাংবাদিক এর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৪৬১ Time View
213

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে দৈনিক ডেসটিনি পত্রিকার মধুখালী প্রতিনিধি মোঃ রাজিব হোসেন নিজ বাড়ীর সংলগ্ন খরিদকৃত জমি নিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। অশোক কুমার মাঝির থেকে নগদ টাকায় খরিদ করেন। অশোক কুমার মাঝির মৃত্যুর পর কতিপয় দ্ষ্টুলোক ভুয়া ওয়ারিশ সাজিয়ে হয়রানির করছেন। তারই প্রতিবাদে মোঃ রাজিব হোসেনের সংবাদ সম্মেলন।
২৭জুলাই ২০২৪খ্রি.শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কামারখালী ইউনিয়নের গাজীখালী গ্রামে নিজ বাড়ীর আঙ্গীনায় সংবাদ সম্মেলনে মোঃ রাজিব হোসেন তার লিখিত বক্তেব্যে জানান যে ৯ নং মছলন্দপুর মৌজাধীন সাবেক এস এ ৩৬০৬নং খতিয়ন ভুক্ত ৪৮২৪ ও ৪৮২৫নং দাগের যার বিএস খতিয়ান ১০২ এর ৮৪৩০ দাগের ৭ শতাংশ জমির পুরো অংশ যার মালিক মৃত অশোক কুমার মাঝি,পিতা মৃত সহদেব মাঝির থেকে ২৩ জুলাই ২০১৯খ্রিঃ তারিখে স্বাক্ষিদের উপস্থিতে নগদ ৩ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকায় খরিদ করেন। যা ২শ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষিগনের উপস্থির স্বাক্ষর আছে।

ক্রয়সুত্রে মালিক হিসেবে আমি উল্লেখিত জমিতে ঘর তুলে বসবাস করছি যা দৃশ্যমান। পরিবার নিয়ে ভোগদখলে আছি। অশোক কুমার মাঝি বৈবাহিক জীবনে অবিবাহিত ছিলেন। ১৮ ডিসেম্বর ২০২৩খ্রি.তারিখে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার একমাত্র আপন ভাতিজা ভারতে বসবাস করেন। দেশে তার বৈধ কোন ওয়ারিশ না থাকায় কতিপয় দুষ্ট লোক তার গত্রীয় ওয়ারিশ সাজিয়ে নানা ভাবে আমাকে হয়রানী করছেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে স্থানীয় কিছু দুষ্ট প্রকৃতির লোকের প্ররোচনায় ভুয়া ওয়ারিশ দাবী করে একটি মামলাও তারা আদালতে করেছেন। যার প্রকৃত পক্ষে কোন ভিত্তি নাই। আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মাদ আলী, চিত্ত হালদার, মোঃ নজরুল ইসলাম, মোঃ বক্তিয়ার হোসেন মোল্যা, মোঃ ইরান,মোঃ আবু তাহের, মোঃ শিপন মোল্যা, অশোক লাল, মোঃ নাজির হোসেন, গোলাম কবির ও মোঃ আব্দুল আউয়াল শেখসহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিগণ।
#

Please Share This Post in Your Social Media

More News Of This Category