1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

ফরিদপুরে নিখোঁজ কলেজ ছাত্র ফারদিনের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৪৭৬ Time View
223

শহর প্রতিনিধি:

অবশেষে নিখোঁজের দুইদিন পরে গতকাল বারোটার দিকে কলেজ ছাত্র ‌ ফারদিনের (১৮)লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ২ দিন পর খুঁজে পাওয়া গেল উক্ত কলেজ শিক্ষার্থীর মরদেহ।
শহরের কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ফারদিনের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে নৌকায় করে মরদেহ উদ্ধার করে পাড়ে নিয়ে আসে তারা।
এর আগে বুধবার বিকেলে শহরের ভাটি লক্ষ্মীপুর সুইস গেটে বন্ধুদের সঙ্গে গোসলে নামে ফারদিন। একপর্যায়ে গেটের উপর থেকে লাফ দেয় ফারদিন ও ফেরদৌস। পানিতে পড়ার সঙ্গে সঙ্গে ফেরদৌস উঠে আসতে পারলেও ফারদিন উঠতে পারেনি। পানির স্রোত বেশি থাকায় ফারদিন তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও ফারদিনকে উদ্ধার করতে না পেরে অভিযান বন্ধ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ফারদিনকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে রাতে মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category