1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল দুই ভাইয়ের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৪৭২ Time View
218
নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে বাসচাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী মামাতো-ফুপাতো দুই ভাই।

মঙ্গলবার (০২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের উপজেলার বাইখীর মিল ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু শেখ আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর গ্রামের নুরুল শেখের ছেলে এবং হোসাইন মিয়া নওপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে। তারা দুজন আপন মামাতো ফুপাতো ভাই।নিহত হোসাইন মিয়া (২২) চট্টগ্রামে একটি জাহাজ কোম্পানিতে চাকরি করতেন, ছুটিতে বাড়িতে এসেছিলেন। আর রাজু শেখ (২১) স্থানীয় একটি কলেজে এইচএসসিতে পড়ালেখা করতো।জানা যায়, মামাতো-ফুপাতো দুই ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। বাড়ি ফেরার পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার বাইখীর মিলঘর এলাকায় পৌঁছালে পেছন থেকে মালঞ্চ পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে রাখে।খবর পেয়ে থানায় ছুটে আসেন নিহতদের স্বজনরা। তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। বুকের মানিককে হারিয়ে বাকরুদ্ধ মা ও পরিবারের সদস্যরা।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, বাসচাপায় দুই যুবক নিহত হয়েছে। তারা মামাতো-ফুপাতো ভাই। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে, চালক ও সহযোগীরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

More News Of This Category