1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৪১০ Time View
212

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর ২ টায় ফরিদপুরের মধুখালী উপজেলার মছলন্দপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানূর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মছলন্দপুর এলাকার মধুমতি নদীতে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে  সেখানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category