1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ফরিদপুরের কানাইপুর থেকে নিখোঁজ অটো ড্রাইভার এর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৪০৮ Time View
216

শহর প্রতিনিধি :

ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর এলাকার একটি আখ ক্ষেত থেকে নিখোঁজ অটো ড্রাইভার মোশারফ হোসেনের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত পরশুদিন বুধবার শোভারামপুর নিজ বাড়ি থেকে অটো নিয়ে বের হয় মোশারফ। এরপর থেকেই ওই অটো ড্রাইভার নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে জানায়।
পরে কোতোয়ালী থানা পুলিশ সিসিটিভি ও তথ্য প্রযুক্তির সহায়তায় ফুটেজ ধরে গতকাল সন্ধ্যায় পুলিশ শহর থেকে ২ আসামীকে আটক করলে তারা জানায়, নিখোঁজ ওই অটো ড্রাইভার এর অটো ছিনতাই করে তাকে মেরে কানাইপুরের একটি আখ ক্ষেতে রাখা হয়েছে। এরপর ভোররাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category