1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে | আসামী রাসেল পলাতক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৪২২ Time View
238

শহর প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফেসবুকে আক্রমণাত্মক পোস্ট দেওয়ার প্রতিবাদ করায় ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাজ্জাদ হোসেন(৪৩) নামে এক কর্মীর উপর হামলার ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।

গত (১২ জানুয়ারি) রবিবার হামলার শিকার আহত সাজ্জাদ হোসেন নিজেই বাদী হয়ে তিন জনের নাম উল্ল্যেখ করে কোতয়ালী থানায় মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাত আরোও ৫/৬ জনের নাম দায়ের করা হয়। যাহার মামলা নং-২২।

মামলায় ১ নং আসামি জিল্লুর রহমান রাসেল ওরফে রাসেল (৫০), ২ নং আসামি রাজিব শেখ (৪০), ও ৩ নং আসামি সোহাইল শেখ(২০)। জিল্লুর রহমান রাসেল বিটিভির কথিত ক্যামেরা পারর্সন এবং জেলা কৃষক লীগের নেতা বলে জানা গেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদউজ্জামান জানান, আসামিদের আটক করতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category