1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

মধুখালীতে শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ টাকাসহ যৌথবাহিনীর হাতে আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩২৪ Time View
256

মধুখালী(ফরিদপুর)সংবাদদাতাঃ
ফরিদপুরের মধুখালীতে যৌথ বাহিনীর চলমান অভিযানে উপজেলা শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে পলাশ (৪৫) কে ইয়াবা ট্যাবলেট,গাঁজা ও মাদক বিক্রেতার নগদ টাকা সহ আটক করেছে যৌথ বাহিনী। সে উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধারপুর গ্রামের এম এ মান্নানের ছেলে।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬আগস্ট) সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের আড়পাড়া ইউনিয়নের রাজধাঁরপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ঔ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এই সময় তার নিকট হতে ১৫হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ হাজার টাকা মূল্যের ৮৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ১শত টাকা সহ আটক করা হয়। তিনি আরো বলেন তার সাথে থাকা অন্য ব্যক্তি পালিয়ে যায়। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category