1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

১৭বছর যারা হামলা মামলার স্বীকার হয়েছে তারাই কমিটিতে অগ্রাধিকার পাবে – কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৫৪ Time View
280

মধুখালী প্রতিনিধি :
বিগত ১৭ বছর ধরে যারা হামলা মামলা নির্যাতনের স্বীকার হয়েছেন তারাই বিএনপির কমিটিতে অগ্রাধিকার পাবেন। রবিবার বিকালে ফরিদপুরের মধুখালী পৌরসভার ১নং ওয়ার্ডের বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম এ কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন এতদিন যারা ফ্যাসিট আওয়ামীলীগের সাথে হালুয়া রুটি ভাগাভাগি করে খেয়েছেন, যারা দলের সাথে বেঈমানি করে বিএনএম পার্টির সাথে মিশে নোঙরের পক্ষে কাজ করে এখন বিএনপির বড় নেতা সাজতে এসেছেন তাদেরকে বিএনপিতে স্থান হবেনা। তিনি বলেন বিএনপি বড়দল গ্রুপিং থাকবেই কিন্ত কমিটি যেন স্বচ্ছতার সাথে হয়। কারন আমরা সবাই বিএনপির লোক।
মধুখালী পৌরসভার বিএনপির প্রস্তুতি কমিটির আহবায়ক মো. শরিফুল ইসলাম ফকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় ১নং ওয়ার্ড সভাপতি প্রার্থী রাজ্জাক শেখ, শাহজাহান মেখ, ইসলাম শেখ, হাসান মোল্যা, সাধারন সম্পাদক প্রার্থী গৌর পদ, রিপন মোল্যা, ঝনু বিশ্বাস, সাংগাঠনিক প্রার্থী ফিরোজ মোল্যা,হাফিজুর রহমান হাফিজ। এসময় উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত চিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category