1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৯২ Time View
361

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার অন্তর্গত রঘুনাথপুর এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গত ৩০ অক্টোবর ২০২৫ (বুধবার) রাত আনুমানিক ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং কোতয়ালী থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইসহাক আলী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল, নগদ ১৬,৫০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকসহ জব্দকৃত সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কোতয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং জনগণকে এসব অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category