1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মফিজুর রহমান মুবিন
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৩৬ Time View
509

ফরিদপুরের নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সঙ্গে মতবিনিময় করেছেন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পরিষদের প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি ও খবরের ভেতরের খবর জনগণের সামনে তুলে ধরবেন—এটাই প্রত্যাশা করি।”
এসময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হোসেন পলাশ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান খান, সহ-সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিন ও মোঃ সালেহীন সোয়াদ সাম্মী, প্রচার সম্পাদক মোঃ রাজিব হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ সুজল খান, বিপ্রজিৎ বিশ্বাস, সালমান আহম্মেদসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category