মধুখালীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযান
মফিজুর রহমান মুবিন
Update Time :
রবিবার, ২ আগস্ট, ২০২৬
১৮৩
Time View
মধুখালীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযান
ফরিদপুরের মধুখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে মধুখালী থানা পুলিশ। রবিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অভিযানে উপস্থিত ছিলেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান, সাব-ইন্সপেক্টর মো. কামরুজ্জামান জামানসহ পুলিশের অন্যান্য সদস্যরা। অভিযান চলাকালে ঢাকা-গামী পরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। সাব-ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধুখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের এ অভিযান দিনব্যাপী চলবে।” পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি জোরদারের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা...
208
ফরিদপুরের মধুখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে মধুখালী থানা পুলিশ।
রবিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অভিযানে উপস্থিত ছিলেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান, সাব-ইন্সপেক্টর মো. কামরুজ্জামান জামানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
সাব-ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধুখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের এ অভিযান দিনব্যাপী চলবে।”
পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি জোরদারের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।