1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

মধুখালীতে সংরক্ষিত ও সাবেক এমপি’র পূজা মন্ডপ পরিদর্শন,শাড়ি ও অনুদান প্রদান

মেহেদী হোসেন পলাশ
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View
37

ফরিদপুরের মধুখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৯ অক্টোবর রবিবার দুপুর ২ টা হতে রাত ১২টা পর্যন্ত উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন, জাতীয় সংসদের ফরিদপুর ১ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী সংসদ সদস্য হেলেন জেরিন খান (এমপি) এবং সাবেক সংসদ সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
তারা বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নারীদেরকে শাড়ি উপহার ও আর্থিক অনুদান দেন। এছাড়াও উপজেলা হল রুমে একটি অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতন ধর্মাবলম্বি শতাধিক নারীকে শাড়ি দেওয়া হয়। এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন ফন্টের ফাউন্ডার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জয়দেব রায়,মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও মধুখালী পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রকিবুল ইসলাম রিপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, ও পৌর বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক মোরশেদ আবু নাসের টিটু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাহবুব তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান সুমন উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সদস্য সচিব সাদ্দাম আরেফিন, সহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category