1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বোয়ালমারী পৌরসভার উদ্যোগে গণটিকার ক্যাম্পেইনে গণসঙ্গীত

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭৩ Time View
272
 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার উদ্যোগে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপি করোনার গণটিকা প্রদান কর্মসূচির ক্যাম্পেইন উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকযোগে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনার্কীর্ণ স্থানে গণসঙ্গীতের আয়োজন করা হয়েছে।  বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর ভবন চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোল্যা মো. শফিকুল ইসলাম, অগ্নিবীনা শিল্পী সংসদের সভাপতি গাজী শামসুজ্জামান খোকন, প্যানেল মেয়র মমিন খান, কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, হোসনেয়ারা হেনা, নাট্যকর্মী ও সাংবাদিক আমির চারু বাবলু, খান মোস্তাফিজুর রহমান সুমন ও মুহব্বত জান চৌধুরী উপস্থিত  ছিলেন। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন পৌরসভার নয়টি ওয়ার্ডের মোড়ে মোড়ে এ প্রচার কার্যক্রম চালানো হবে বলে জানা গেছে।  টিকা নিয়ে রচনাকৃত গণসঙ্গীত পরিবেশন করেন স্থানীয় অগ্নিবীনা শিল্পী সংসদের মো. লুৎফর রহমান বয়াতী, রাজিব খান, সুশিল গোলদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category