1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

বোয়ালমারী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি রিজাউল, সম্পাদক রাসেল

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৭২ Time View
222
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯ সদস্যবিশিষ্ট বোয়ালমারী প্রেসক্লাবের আঠারো জন সদস্য এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
জানা যায়, চার বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ২০১৭ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে সভাপতি পদে রিজাউল হক (দৈনিক ইত্তেফাক) বারো ভোট পেয়ে বিজয়ী হন।  চৌদ্দ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রাসেল আহমেদ (আজকের পত্রিকা)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এরশাদ সাগর (মানবজমিন)। নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ১৫ ভোট পেয়ে মো. আনোয়ার হোসেন (দিনকাল), ১৪ ভোট পেয়ে কামরুল সিকদার (ভোরের কাগজ) এবং ১৩ ভোট পেয়ে নির্মল কুমার বিশ্বাস নয়ন (সম্পাদক, দৈনিক কালের বাণী, সাপ্তাহিক সময়ের ভাবনা) বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এর আগে সহ-সভাপতি পদে এম এম নূর ইসলাম (কালের কন্ঠ), সহ সাধারণ সম্পাদক পদে খান মোস্তাফিজুর রহমান (আমাদের সময়), কোষাধ্যক্ষ পদে এ কে এম রেজাউল করিম (বাঙ্গালী সময়) এবং দপ্তর সম্পাদক পদে তৈয়বুর রহমান কিশোর (আমার সংবাদ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category