1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

বোয়ালমারীতে মাদক সেবনকারীসহ গ্রেফতার ২

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৫৫৪ Time View
215
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে মাদক সেবনকারী ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক সেবনকারীর নামে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোক্তার হোসেন বাদি হয়ে মামলা করেছেন। মামলা নম্বর ২।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় কালিনগর বাজার থেকে মাদক সেবনকারী রুপাপাত গ্রামের আহমাদুল হাসানকে (২৮) গ্রেফতার করে ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় সহস্রাইল বাজার থেকে
মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের সুমন মোল্যাকে (২৭) গ্রেফতার করেছে বোয়ালমারী থানার এসআই উত্তম কুমার।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, মাদক সেবন করার অপরাধে আহমাদুল হাসানকে ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমন মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category