1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৫৬৮ Time View
213

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
মঙ্গলবার(২৬ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মেছড়দিয়া মোড় নামক স্থানে ঢাকাগামী রয়েল পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-২০৮৪) একটি বাস ভ্যান গাড়ীকে পিছন থেকে চাঁপা দিলে ভ্যান চালক ও এক মহিলা যাত্রীসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় অপর এক যাত্রী গুরুত্বর আহত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক পরিবহনটিকে জনতা আটক করে হাইওয়ে পুলিশে সোর্পদ করেছে। নিহতরা হলো রুবিয়া বেগম(৫৫), স্বামী- মৃত পাঁচু শেখ, বাড়ী মধুখালী পৌরসভার মেছড়দিয়া গ্রামে। অপর নিহত ভ্যান চালকের নাম কামাল শেখ (৬৫), পিতা চেনির উদ্দিন, বাড়ী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে। আহত ব্যক্তির নাম আ. মান্নান মৃধা, পিতা- মৃত আইনউদ্দিন মৃধা, বাড়ী পৌরসভার মেছড়দিয়া গ্রামে। ভ্যান গাড়ীটি তিনজন যাত্রী নিয়ে মধুখালী বাজার থেকে মেছড়দিয়া গ্রামে যাচ্ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category