1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

ফরিদপুরের মধুখালীতে আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত 

পার্থ রায়
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৫২৮ Time View
220
মধুখালী উপজেলা প্রতিনিধি
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে ফরিদপুরের মধুখালীতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ মে ২০২২ বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস,  উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক,এর শাখা ব্যবস্থাপক বুলবুল আহমেদ, আনসার ও ভিডিপি উপজেলা কোম্পানী কমান্ডার যামিনী সিংহ রায়,ওয়ার্ড দলনেত্রী রেহেনা পারভীন শেফালী প্রমুখ। আলোচনা পরবর্তী আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে বাইসাইকেল,ছাতা, টর্চলাইট,সান্থনা পুরষ্কার খাবার ও যাতায়াত ভাড়া বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category