বোয়ালমারীতে চুরাই গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে আটক ৩
তৈয়বুর রহমান কিশোর
Update Time :
সোমবার, ২৩ মে, ২০২২
৫০৭
Time View
বোয়ালমারীতে চুরাই গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে আটক ৩
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী গ্রামের বিধবা নারী শুকুরন বেগমের বকনা গরু চুরি করে নিয়ে জবাই করে মাংস বিক্রি করার অপরাধে গত রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো পরমেশ্বদী গ্রামের কবির মোল্যা (৩৩), ইকতার ফকির (৪০) মাংস বিক্রয়কারী কাবুল সরদার (৪৫)। আটককৃতরা বর্তমানে থানা হাজতে রয়েছে। ডহরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মুক্তার হোসেন বলেন, গরু চরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের নামে মামলা প্রত্রিয়াধীন। প্রসঙ্গগত, শনিবার রাতে পরমেশ্বদী গ্রামের বিধবা নারী শুকুরন বেগমের দুই বছরের লাল রংঙ্গের একটি বকনা গরু চোররা চুরি করে রবিবার সকালে জবাই করে স্থানীয় জয়পাশা বাজারে মাংস বিক্রি করছিল।...
211
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী গ্রামের বিধবা নারী শুকুরন বেগমের বকনা গরু চুরি করে নিয়ে জবাই করে মাংস বিক্রি করার অপরাধে গত রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো পরমেশ্বদী গ্রামের কবির মোল্যা (৩৩), ইকতার ফকির (৪০) মাংস বিক্রয়কারী কাবুল সরদার (৪৫)। আটককৃতরা বর্তমানে থানা হাজতে রয়েছে।
ডহরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মুক্তার হোসেন বলেন, গরু চরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের নামে মামলা প্রত্রিয়াধীন।
প্রসঙ্গগত, শনিবার রাতে পরমেশ্বদী গ্রামের বিধবা নারী শুকুরন বেগমের দুই বছরের লাল রংঙ্গের একটি বকনা গরু চোররা চুরি করে রবিবার সকালে জবাই করে স্থানীয় জয়পাশা বাজারে মাংস বিক্রি করছিল। বাজারের উপস্থিত জনতা গরু কিনা সম্পর্কে জানতে চাইলে মাংস ব্যবসায়ী ইকতার ফকিরের কাছ থেকে গরুটি কিনেছে বলে কৌশলে পালিয়ে যায়।