1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম

মো. সহিদুল ইসলাম
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৫৮৪ Time View
250

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হলেন মো. শহিদুল ইসলাম। তিনি জেলার মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত। রবিবার মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রবিবার (৫জুন -২০২২) ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে গত মে-২০২২ ইং মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে গত ৭ই ডিসেম্বর -২০২১ ইং সনে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এ পর্যন্ত তিনি টানা ২বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নিবাচিত হলেন। জানা যায়, সামগ্রীক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অনন্য অবদান হিসেবে এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক প্রতিক্রিয়ায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এ অর্জন শুধু আমার একার নয়; এ অর্জন আমাদের থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category