1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

মধুখালীতে ৫ দিনেই প্রেমের সমাধি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৫১৬ Time View
205

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে প্রেম করে বিয়ের ৫ দিনের মাথায় মৃত্যুর বরন করতে হয়েছে তন্নী খাতুন (১৪) নামে এক কিশোরীর। সে ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের খোদা বাঁশপুর গ্রামের জিল্লুর রহমান মোল্যার ৮ম শ্রেণী পড়–য়া কন্যা। তন্নীর পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে।
পারিবারিক ও থানা সুত্রে জানা গেছে উপজেলার কোরকদি ইউনিয়নের খোদা বাশপুর গ্রামের জিল্লুর রহমান মোল্যার ৮ম শ্রেণী পড়–য়া কন্যা তন্নী খাতুন (১৪) একই ইউনিয়নের পাশের গ্রাম মোল্যাডাংঙ্গী গ্রামের আফসার শেখের ছেলে সাব্বরি শেখ ৬ জুন ২০২২ খ্রিঃ অপহরণ করে নিয়ে যায় । তন্নী খাতুনকে সাব্বীর হত্যা করেছে তার পরিবারের দাবী । অপর দিকে সাব্বিরের পরিবারের দাবী সাব্বির ও তিন্নী ৪ মাস আগে বিয়ে করেছে । সর্বশেষ বাড়ীতে মৌলভী ডেকে বিয়ে পড়ান হয়েছে। তন্নীকে হত্যা করা হয় নাই । সে আত্মহত্যা করেছে। প্রেম করে বিয়ে অবশেষে ৫ দিন অতি বাহিত না হতে লাশ হতে হলো তিন্নীকে । ১০ জুন গভীর রাতে মধুখালী থানা পুলিশ তন্নী লাশ উদ্ধার করে। তন্নীকে হত্যা না আত্মহত্যা এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি জানান এখনও ষ্পষ্ট করে বলা মুষ্কিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে। তাকে মৃত অবস্থায় শয়ন খাটে পেয়েছি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category