1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

মধুখালীতে ২৭ জুলাই তিন ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে ১৬ সংরক্ষিত সদস্য ৩৩ সাধারণ সদস্য ৯৮জনের মনোনয়ন পত্র জমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৫২৩ Time View
214

মধুখালী প্রতিনিধি :
আগামী ২৭ জুলাই ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন, আড়পাড়া ও মেগচামী তিনটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও মধুখালী পৌর ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ২৮জুন মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমার শেষ দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে রিটানিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা এবিএম আজমল হোসেন জানান, মনোনয়ন পত্র জমার শেষ দিনে মধুখালীর তিনটি ইউনিয়নের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৩জন এবং সাধারণ সদস্য পদে মোট ৯৮জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এরছাড়া মধুখালী পৌর সভার ৬নং ওয়ার্ডে কমিশনার পদে উপ-নির্বাচনে ৪ প্রার্থী মনোয়ন জমা দেন। তিনটি ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত তিন প্রার্থী বাকী সব স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মনোনয়ন বাছাই ৩০জুন, মনোনয়ন প্রত্যাহার ৭জুলাই এবং ভোট গ্রহণ আগামী ২৭জুলাই বুধবার সকাল ৪টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সকল ইউনিয়নে ইভিএমএ পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, তিনটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩০হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫হাজার ৭৮৩ এবং মহিলা ভোটার ১৫হাজার ২৬১ জন। এবং পৌর ৬নং ওয়ার্ডে মোট ভোটার ২৮৫৬ জন এর মধ্যে পুরুষ ভোটার ১৪৯৫ এবং মহিলা ভোটর ১৩৫৮জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category