1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

ভ্রাম্যমাণ আদালত  বোয়ালমারীতে মোটরসাইকেল চালকদের জরিমানা

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৫০৬ Time View
208
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চাণিয়ে  বিভিন্ন অপরাধে ৯ মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালত পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বঙ্গবন্ধু সড়কের মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯ (চ) ধারায় ৯ মোটরসাইকেল চালককে বিভিন্ন অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- পৌরসভার ছোলনা গ্রামের রাকিবুল ইসলাম, পৌর সদরের সুজিত ব্যানার্জি, সঞ্জিত, নাসিম, আজিজুর রহমান, বোয়ালমারী সদর ইউনিয়নের চুকিনগর গ্রামের সেলিম শেখ, ঘোষপুর ইউনিয়নের রতনদিয়া গ্রামের নাইম ইসলাম, পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের ইমরান, পাচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া গ্রামের মারুফ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯ (চ) ধারায় ৯ মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category