ফরিদপুরের মধুখালীতে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
৪৭৭
Time View
ফরিদপুরের মধুখালীতে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ
পার্থ রায়,মধুখালী উপজেলা প্রতিনিধি : সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল হতে অনুদান এবং বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় অদ্য ৬ জুলাই বুধবার বেলা ১২ টায় ফরিদপুরের মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তির উদ্বোধন ও বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমপি পত্নী সেলিনা আক্তার,সাবেক জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা উপজেলা...
205
পার্থ রায়,মধুখালী উপজেলা প্রতিনিধি :
সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল হতে অনুদান এবং বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় অদ্য ৬ জুলাই বুধবার বেলা ১২ টায় ফরিদপুরের মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তির উদ্বোধন ও বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমপি পত্নী সেলিনা আক্তার,সাবেক জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস সহ প্রমুখ। ১০৫ জন শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ২০ হাজার টাকা এবং আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৬ জনের মধ্যে ৫ হাজার নগদ টাকা ও ৩০ কেজি চাল এবং ১০ জন শিক্ষার্থীদের মধ্যে ১টি করে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বিতরণ পরবর্তি বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে স্থাপিত মহান স্বাধীনতা স্মরনে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন ।