1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

মধুখালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৫২২ Time View
204

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
শনিবার (১৩ আগস্ট) বিকালে ফরিদপুরের মধুখালীতে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত ও অপর মাদ্রাসা ছাত্র গুরুত্বর আহত হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম সাইম (১৪)। সে উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের লিয়াকত আলী খানের ছেলে। লিয়াকত আলী খান মিটাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নিহত সাইম মিটাইন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। অপর আহত রাফিন (১৩)। সে একই গ্রামের মুজিবর রহমান খানের ছেলে। সে বাগাট হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। সাইম ও রাফিন সম্পর্কে চাচাত ভাই বলে জানাগেছে।
জানাগেছে, সাইম ও রাফিন দুই ভাই একটি মোটরসাইকেল যোগে পাশর্^বর্তী নওপাড়া ইউনিয়নের কাদিরপাড়া গ্রাম থেকে দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে আমডাঙ্গা এলাকায় একটি ট্র্যাককে অতিক্রম করার করতে গিয়ে দূর্ঘটনায় পতিত হয়। স্থানীয় এলাকাবাসি তাদেরকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসারত ডাক্তার সাইম কে মৃত ঘোষনা করে। অপর আহত রাফিন কে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category