1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

বোয়ালমারীতে মাদরাসা ছাত্রী অপহরন গ্রেফতার ১

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৫৩৬ Time View
209
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের জয়পাশা গ্রাম থেকে মাদরাসা ছাত্রী অপহরনের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার রাতে মামলার ৫নং আসামি উজ্জ্বল মোল্যাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। আসামি উজ্জ্বলের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসিদপুর উপজেলার কাউলদিয়া গ্রামে। ওই ছাত্রী জয়পাশা গ্রামের একটি নুরানী মাদরাসায় তিন জামাতে পড়াশোনা করে।
থানা সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট সকাল ৯ টার দিকে জয়পাশা গ্রামে অবস্থিত নুরানী মাদরাসার এক ছাত্রীকে (১৪) মাদরাসার সামনে থেকে একটি মাইক্রোবাসে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে জয়পাশা গ্রামের রাজিব চৌধুরীকে (২২) প্রধান আসামি করে ৭জনের নামে বোয়ালমারী থানায় অপহরন মামলা করেন। মামলা নম্বর ১১।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মাদরাসা ছাত্রী অপহরনের ঘটনায় মামলা হয়েছে। মামলার ৫ নম্বর আসামিকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। ছাত্রী উদ্ধার ও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category