নিজস্ব প্রতিনিধি :
অস্বচ্ছল নাগরিকদের বিনা মূল্যে আইনী সহায়তা নিশ্চিত করণে শনিবার ৩ সেপ্টেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের অংশগ্রহণে এক উব্ধুকরণ বিষয়ক সভা উপজেলা কমিটির সভাপতি উপজেলা চেয়ারারম্যান জনাব এ কে এম জাহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জনাব মোঃ আকবর আলী শেখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ইশরাত জাহান তাম্মান্না। আলোচনায় অংশ গ্রহণ করেন বিজ্ঞ জেলা জজ মোঃ আকবর আলী শেখ, বিজ্ঞ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রদীপ কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছার, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রফিকুল হক, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মানিক মজুমদার, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দুলাল সরকারসহ কমিটির সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সরকার অস্বচ্ছল ব্যক্তিদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। আমরা চাই শুধু অর্থের অভাবে কেউ যেন ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত না হন। তিনি জানান বিনামূল্যে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা।
আর বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাইলা পারভিন, বাধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিকান্দার আলম।