1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ডিবির অভিযানে মানিকগঞ্জে ৫ মাদক কারবারী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭০ Time View
189

নববার্তা ডেস্ক :

মানিকগঞ্জের সদর উপজেলা থেকে হেরোইনসহ ৫ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি অভিযানিক দল এসআই কায়সার হামিদের নেতৃত্বে রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে সদর থানার ছোট ঘিওর এলাকা থেকে শাহিন বেপারী (৩৬), হামিদুর রহমান (৩৩) ও বিপ্লব (২৭) কে তের গ্রাম হেরোইন সহ আটক করা হয়।

একই দিনে ডিবির অপর একটি অভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে রাত ১০টার সময় সদর থানার পাঁচ বারইল এলাকা থেকে লিটন মিয়া (৩০) ও মোশারফ মিয়া (৩৭) কে পঁচিশ গ্রাম হেরোইন সহ আটক করে।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৩৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য তিন লক্ষ আশি হাজার টাকা। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category