1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বোয়ালমারীতে চেকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৭ Time View
196
বোয়ালমারী  (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের পঁচা মাগুরা গ্রাম থেকে পলাতক সাজাপ্রাপ্ত  আসামি মো. বাবুল ফকিরকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানার এএসআই মনির হোসেন বাবুল ফকিরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
এএসআই মনির হোসেন বলেন, বাবুল ফকিরের নামে ২০২১ সালে একটি চেকের মামলায় আদালত ১ বছরের সশ্রম কারাদন্ড দেন, অনাদায়ে ৭,৪০,০০০ টাকা জরিমানা করেন। সাজা হওয়ার পর থেকে সে পলাতক থাকার পর বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বাবুল ফকিরের সাজা হওয়ার পর থেকে পলাতক ছিল। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে শুক্রবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category